তরুণ সাংবাদিক তুহিনুল হক তুহিনের মৃত্যুতে গভীর শোক করেছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, তরুণ সাংবাদিক তুহিনুল হক তুহিন ছিলেন অত্যন্ত সম্ভাবনাময় ও নিষ্ঠাবান একজন সংবাদকর্মী। পেশাগত দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা ও কর্মদক্ষতা প্রশংসনীয়। তাঁর এই মৃত্যুতে সিলেটের সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



