জকিগঞ্জের মুন্সীবাজার এলাকার ওয়াজেদ আলী মজুমদার বিদ্যানিকেতনে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর ) বেলা দুইটার সময় শিক্ষা প্রতিষ্ঠানের হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মো. ফখর উদ্দিন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ৫ আসনের এমপি মুফতি আবুল হাসান। তিনি স্কুলের সমস্যা নিরসনে পদক্ষেপ নেবেন বলে আশাপ্রকাশ করেন। একই সাথে সুন্দর আয়োজনের জন্য বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ওয়াজেদ আলী মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহীন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কুতুব উদ্দিন, জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মুখলিছুর রহমান ও জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না।

শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে মোহাম্মাদ নাজমুস সাকিব এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী দিহান রহমান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছাত্তার মঈন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. অলিউল হক, জামেয়া ইসলামিয়া মুন্সীবাজার মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল হান্নান, বিলাল উদ্দীন লস্কর, মলু মিয়া,বদরুল হক,জিয়া উদ্দীন চৌ. মাও আব্দুল আহাদ,মাও,আতিকুর রহমান, মাও হোসাইন আহমদ,মেম্বার কামরুল হক, সোনা মিয়া, শফিকুর রহমান, লতা মিয়া,মাও জামিল আহমদ,মাও আব্দুল কুদ্দুছ সহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। এর আগে মুফতি আবুল হাসান এমপি শায়খ আল্লামা মামরখানী রহ. ও শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দস আলী রহ. এর কবর জিয়ারত শেষে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল হান্নান, মুহাদ্দিস হযরত মাওলানা মাহমুদ হোসাইনসহ আলেম উলামারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *