ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন-২০২৬ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এলাকার আওতাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে আজীবন সদস্য পদে নিবন্ধন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জাতীয়তাবাদী ঐক্য পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন-২০২৬ পরিচালনা কমিটির উদ্যোগে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন) ও ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন-২০২৬-এর সিলেট জেলা কেন্দ্রীয় সমন্বয়ক মো. সুফিয়ান চৌধুরী।
কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহমিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির চেয়ারম্যান ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক রিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জেয়াউর রহমান চৌধুরী।
এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জালালাবাদ ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পরিচালক এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রিজাউল হাসান কইয়েস লোদী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এহতেশাম হোসেন চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেট নির্বাচন-২০২৬-এর সিলেট জেলা কেন্দ্রীয় সমন্বয়ক মো. সুফিয়ান চৌধুরী।
উল্লেখ্য, ঢাবির যেসব প্রাক্তন শিক্ষার্থীর ফলাফল ৩০ জুন ২০২৩ বা তার আগে প্রকাশিত হয়েছে, তারা রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬। নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচিত হবেন।
আজ সন্ধ্যা ৬টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তাঁর মাধ্যমে শাবিপ্রবিতে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের মাঝে আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ কার্যক্রমের সূচনা করা হয়।



