বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন

বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন

বিশ্বনাথে ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী (৭৬) আর নে ই। গত রোববার বিকেলে তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ী উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তবলপুর গ্রামে ই/ন্তে/কা/ল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার সকালে বিশ্বনাথের তবলপুর মাঝপাড়া মসজিদ প্রাঙ্গণে বিশ্বনাথের বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীকে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার ভূমি শিহাব বিন কাশেমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল জানাযার পূর্বে রাষ্ট্রের পক্ষ থেকে জাতির এই বীর সন্তানকে গার্ড অফ অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।‌জানাযায় পূর্বে প্রশাসনের পক্ষ থেকে বিশ্বনাথ উপজেলার নবাগত সহকারী কমিশনার ভূমি শিহাব বিন আমিন বলেন, জাতীর বীর মুক্তিযোদ্ধা সূর্যসন্তানগণ জীবন বাজী রেখে যুদ্ধ করেছিলেন বলে আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। তাদের কল্যাণে আজ আমরা মুক্ত ভাবে চিন্তা ভাবনায় জীবন যাপন করতে পারছি, তাদের এ ঋণ কোনোদিন শোধ হবার নয়। তাদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান চিরদিন অক্ষুন্ন থাকবে।

তিনি বীরমুক্তিযোদ্ধা আলকাছ আলীর আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তবলপুর পুরান জামে মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলামের ইমামতিতে জানাযার‌ নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহিদ, বীর মুক্তিযোদ্ধা মখদ্দুছ আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম বাদশা, সমাজসেবী সফিক মিয়া, রইছ আলী, জমির আলী, সমাজসেবক আব্দুর রব সরকারসহ ‌এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

 

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩