সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর ৯৭তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামে মরহুমের কবর জিয়ারত শেষে বাদ যোহর মৌলভীবাজার জামেয়া দ্বীনিয়া মাদ্রাসায় মিলাদ,দোয়া এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
(৬ অক্টোবর) তার ৯৭ তম জন্মদিন উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে মিলাদ,দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ,মৌলভীবাজার এর সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সৈয়দ তৌফিক আহমদ,সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো: বদরুল ইসলাম,সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী মৌলভীবাজার জেলা জজ আদালতের পিপি এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী,কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ হুমায়েদ আলী শাহীন,প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মু.ইমাদ উদ দীন,এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য,বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহ্াজ্ব এম এ মুকিত,মৌলভী ওয়ালী সিদ্দিকী,বকসী মিছবাহ উর রহমানসহ স্মৃতি পরিষদের নেতৃবৃন্দরা। কবর জিয়ারত,মিলাদ ও দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও মৌলভীবাজার স্ট্যান্ড মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ ও জেলা জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা রুম্মান আহমদ চৌধুরী।
উল্লেখ্য সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান ১৯৩১ খ্রীষ্টাব্দের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দনে জন্মগ্রহণ করেন। কর্মময় জীবনে তার অনন্য গুণে মানুষের হ্রদয়ে ঠাঁই করে নিয়ে ছিলেন। তার সাদামাঠা ব্যক্তিগত জীবন মানুষের দৃষ্টি কাড়ত। তিনি ছিলেন দেশের অন্যতম অর্থমন্ত্রী যিনি ভ্যাটপ্রথার প্রবর্তক ও একনাঘাড়ে ১২ বার সংসদে বেশ সফলতার সাথে বাজেট পেশ করেছিলেন। নিজ জন্মস্থান মৌলভীবাজারসহ পুরো সিলেট বিভাগেই রয়েছে তার চোখ ধাধাঁনো উন্নয়নের ছোঁয়া। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর তিনি এক মর্মান্তিক সড়ক র্দূঘটনায় নিহত হন।



