সিলেটে বিভাগে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জন।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিলেট বিভাগে নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে ২২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫২ জন সন্দেহজনক হাম রোগী।
