সিলেটে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২২৭

সিলেটে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২২৭

সিলেটে কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। গত ৪ অক্টোবর রাত থেকে নগরের বিভিন্ন এলাকায় প্রতিরাতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বুধবার রাত পর্যন্ত ২২৭ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এসএমপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এসএমপি জানায়, গ্রেপ্তার ২২৭ জনের মধ্যে ৬৪ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ১৬১ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে শাস্তি দেওয়া হয়েছে।

 

থানাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, কোতোয়ালি মডেল থানা পুলিশ ৬৮ জন, জালালাবাদ থানা ২৬ জন, এয়ারপোর্ট থানা ২৮ জন, দক্ষিণ সুরমা থানা ৭০ জন, মোগলাবাজার থানা ১৯ জন এবং শাহপরান (রহ.) থানা ১৬ জনকে গ্রেপ্তার করেছে।

 

এসএমপি জানিয়েছে, নগরে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫