প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীদের বিমানবন্দর সেবা হয়রানিমুক্ত করতে কাজ করছে সরকার

প্রবাসীদের বিমানবন্দর সেবা হয়রানিমুক্ত করতে কাজ করছে সরকার

প্রবাসীদের বিমানবন্দর সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

বৃহস্পতিবার রাতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ব্যবস্থাপনা ও অর্থায়নে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, ‘পৃথিবী যতদিন থাকবে, সমস্যা ততদিন থাকবে। তবে সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে ধাপে ধাপে প্রবাসীদের সমস্যাগুলো সমাধানের কাজ করছে।’

 

তিনি আরও বলেন, প্রবাসীদের সমস্যাগুলো সরাসরি শুনতে সপ্তাহে একদিন সময় দেওয়ার জন্য সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়ায় পাঠানোর নামে যেসব এজেন্সি প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি প্রবাসী করিডোর, প্রবাসী ব্যাংকসহ বিভিন্ন খাতের সেবা আরও উন্নত করতে সরকার কাজ করছে।

 

অনুষ্ঠানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫