আজ ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। প্রতি বছর এই দিনে কন্যাশিশুদের অধিকার সুরক্ষা, বাল্যবিয়ে রোধ এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
কন্যাশিশুদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় করণীয় বিষয়গুলো হলো:
১. বাল্যবিয়ে বন্ধ করা: ১৮ বছরের নিচে কন্যাশিশুর বিয়ে আইনিভাবে নিষিদ্ধ। এটি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।
২. শিক্ষার পরিবেশ নিশ্চিত করা: কন্যাশিশুদের জন্য মানসম্মত শিক্ষা ও নিরাপদ শিক্ষালয় নিশ্চিত করা জরুরি।
২. সহিংসতা প্রতিরোধ: কন্যাশিশুদের প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্য বন্ধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
