সুনামগঞ্জের বৃহৎ যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। রোববার (১৩ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং-২৪৮০/২০২৬ ও ২২৪১/২০২৬-এর মহামান্য আপিল বিভাগের ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আদেশের পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ জেলার ‘যাদুকাটা-১’ ও ‘যাদুকাটা-২’ বালুমহাল হতে সকল প্রকার বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।



