সুনামগঞ্জের ছাতকে কৃষি প্রযুক্তির ব্যবহার ও কৃষক দের মধ্যে কৃষি উন্নয়ন ও সম্প্রসারনে দক্ষতা বাড়াতে কৃষক প্রশিক্ষন সম্পন্ন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত পরিচালক এ এ মাছুম বিল্লাহ,উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ । শুক্রবার সকালে উপজেলা কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের হল রুমে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় অংশগ্রহন কারি প্রশিক্ষনার্থী দের উদ্দেশ্য বক্তারা বলেন প্রযুক্তির ব্যবহার আয়ত্ত করতে পারলে নিজেকে একজন দক্ষ কৃষক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে গ্রামীন জনগোষ্ঠীর অবহেলিত বঞ্চিত পিছিয়ে পড়া কৃষকরা।এতে কম জনশক্তির মাধ্যমে অধিক ফসল উৎপাদন করা সম্ভব হবে। ধান রুপন ও কাটার মতো যন্ত্র বের হওয়ায় প্রযুতিগত কারনে কৃষকরা আগের চেয়ে অনেক বেশি এগিয়ে যাচ্ছে কৃষকরা।
কৃষি উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। আগামী দিনের কৃষকরা হবে প্রযুক্তি নির্ভর ও দক্ষ।



