মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া সিলেট নগরীর কাজলশাহয় একটি ফার্মেসি সিলগালা করা হয়েছে। ‘আল রাইয়ান’ নামের এই ফার্মেসিকে শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে সিলগালা করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা গেছে, ফার্মেসিটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধে মজুদসহ গুরুত্বপূর্ণ কিছু ইনজেকশন ও ওষুধ সঠিক নিয়মে, সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করার প্রমাণ পায় ভোক্তা অধিকার। অভিযোগ রয়েছে, অভিযান চলাকালে ফার্মেসির লোকজন ভোক্তা কর্মকর্তাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন।
অভিযানের ফার্মেসিটিকে সিলগালা করার পাশাপাশি কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না, কারণ দর্শাতে নোটিশ জারি করা হয়েছে।



