দক্ষিণ সুরমা সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দক্ষিণ সুরমা সরকারি কলেজ শাখা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ ছাত্রশিবিরের সভাপতি আখলাক হোসাইনের সভাপতিত্বে এবং জাকারিয়া মোহাম্মদ তামিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু। এছাড়া আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর শিবিরের অর্থ সম্পাদক সৈয়দ আনহার আলী এবং সাহিত্য সম্পাদক মুজাহিদুল ইসলাম রাজন।

আয়োজনে কলেজের প্রায় চার শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয়। পরে শুভেচ্ছা বক্তব্য, সুন্দর ক্যারিয়ার গঠন বিষয়ক আলোচনা, দিকনির্দেশনামূলক সেশন এবং নবাগত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের নৈতিক মানদণ্ড বজায় রাখতে হবে। এই বয়সে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হবে, কারণ এ সময়ের সিদ্ধান্তই ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫