হবিগঞ্জ প্রতিনিধি :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যে সকল শিশুরা প্রাথমিকে আসতে পারছে না। তাদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা গ্রহন করছে। শিশুদের বিদ্যালয়মুখী করার জন্য মিড ডে মিলসহ কিছু পরিকল্পনা গ্রহন করা হয়েছে এর মধ্যে কিছু চলমান রয়েছে। এছাড়া আলো নামে একটি প্রজেক্টের মাধ্যমে তাদের নিয়ে আসা হচ্ছে। কোন শিশুই যাতে প্রাথমিকের শিক্ষা থেকে বঞ্চিত না হয় তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি।


তিনি বুধবার বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জে শিল্পকলা একাডেমীতে হবিগঞ্জ জেলার স্কুল ও পাঠাগার সমূহে আনন্দ পাঠের আসর শীর্ষক চক্রের উদ্বোধন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, সিলেট বিভাগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে রয়েছে। অনেক প্রতিকুলতা সম্মুখীণ হতে হয় এখানে। এগুলো পেরিয় আসার জন্য আমরা শিক্ষক নীতিমালা নিয়ে কাজ করছি খুব শিঘ্রই শিক্ষক নীতিমাল প্রকাশ করতে পারবো এবং যেখানেই শিক্ষা পিছিয়ে পড়েছে সেখানেই কাজ শুরু করা হবে।
জেলা প্রশাসক ড.জিএম সরফরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তারেক মাহমুদ, সিভিল সার্জন রত্মদ্বীপ বিশ্বাস।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফরিদা নাজমীন, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনুসহ অনেকেই। পরে মন্ত্রী বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *