সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর ঘটনায় আরিফুল হক চৌধুরীর শোক

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর ঘটনায় আরিফুল হক চৌধুরীর শোক

 

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত এবং বহু যাত্রী আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।

শুক্রবার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ওসমানীনগরের খাসিকাপন এলাকায় সংঘটিত এ সড়ক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের অকাল মৃত্যুতে তিনি গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেন।

মন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

একই সঙ্গে দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা দেওয়ার কথাও উল্লেখ করেন মন্ত্রী।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩