মৌলভীবাজারে ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

মৌলভীবাজারে ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে ৫ম, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘মাইন্ড ম্যারাথন কুইজ প্রতিযোগিতা-সিজন ০৩’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা একাডেমি, বাজার মডেল স্কুল ও হাফিজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতায় সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, চিন্তাশক্তি ও মেধার বিকাশের পাশাপাশি প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং তাদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। নিয়মিত জ্ঞানভিত্তিক ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের আত্মবিশ্বাসী, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ফুলকুঁড়ি আসর দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর শাখার পরিচালক রেদোয়ান মাহবুব তাহমিদ বলেন,“শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের জন্য নয়, বরং জ্ঞান, যুক্তিবোধ ও দেশ-সমাজ সম্পর্কে সচেতন করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। মাইন্ড ম্যারাথনের মতো আয়োজন শিক্ষার্থীদের জানার আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি করবে। ভবিষ্যতেও শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

জানা যায়, ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতার ফলাফল প্রকাশের পর আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

 

 

আমারসিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩