তাহিরপুরে প্রাথমিক শিক্ষার এডহক কমিটির সদস্য হলেন শাখাওয়াত হোসেন পাঠুয়ারী

তাহিরপুরে প্রাথমিক শিক্ষার এডহক কমিটির সদস্য হলেন শাখাওয়াত হোসেন পাঠুয়ারী

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষার এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন পাঠুয়ারীকে সদস্য মনোনীত করা হয়েছে।

 

রবিবার (১৬আগস্ট) রাতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোলেমান মিয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, উপজেলা নির্বাহী অফিসারকে আহ্বায়ক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সদস্য সচিব করে মোট ১১ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পদাধিকারবলে বিভিন্ন সরকারি কর্মকর্তা ছাড়াও মনোনীত সদস্য রাখা হয়েছে।

এডহক কমিটির মনোনীত অন্য সদস্যদের মধ্যে রয়েছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রাজন কুমার সাহা, বালিজুরী নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সূর্যেরগাঁও কান্দাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পনা ভৌমিক।

 

অফিস আদেশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে তাহিরপুর উপজেলার এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬