নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে উত্তাল ডুয়েট, সংঘর্ষে আহত ২০

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সদ্য নিযুক্ত ভিসির যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন। এ নিয়ে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ।

নতুন উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল নিয়োগ পাওয়ার প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

 

আজ রোববার নতুন ভিসির ডুয়েটে যোগদান করার কথা। এর আগে সকাল থেকেই এই ভিসিকে প্রত্যাখ্যান করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে মেইন গেট বন্ধ করে লাল কার্ড কর্মসূচি পালন করতে থাকে। অন্যদিকে, বাইরে অবস্থান করতে থাকেন ভিসি সমর্থকরা। চরম উত্তেজনার এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, তারা ডুয়েটের ভেতর থেকে ভিসি নিয়োগ চান। ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, গবেষণা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেয়া প্রয়োজন।
বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা আরও বলেন, বহিরাগত কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। এজন্য তারা ডুয়েটের জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানান।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৪
  • ৪:২৯
  • ৬:৪০
  • ৮:০৫
  • ৫:০৪