তাহিরপুরে ভূমিসেবা মেলা

মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

সুনামগঞ্জের তাহিরপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উপজেলা কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক।

আলোচনা সভায় বক্তব্য দেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, যুগ্ম আহবায়ক ও তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন রশিদ, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, সিএনআরএস উপজেলা সমন্বয়ক সাইফুল ইসলাম চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাছরুম, সাংবাদিক রুকন উদ্দিন ও শওকত হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন করেন ইউএনও মেহেদী হাসান মানিক। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫২
  • ৪:২৭
  • ৬:৩৩
  • ৭:৫৫
  • ৫:০৮