
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে সড়ক দুর্ঘটনায় ইমামুস শেখ (৩৪) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
রবিবার স্থানীয় সময় আনুমানিক রাত ২ টায় সাউথ ওয়েস্ট ১০ এভিনিউ ও থার্ড স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে। মিয়ামি ডেড কাউন্টি পুলিশ ও ফায়ার রেসকিউ টিমের সদস্য এই তথ্য নিশ্চিত করেন।
ইমামুস শেখ মিয়ামি আন্তর্জাতিক এয়ারপোর্টে কর্মরত ছিলেন এবং কাজ শেষে ফেরার পথে লিটল হাভানায় পেছন থেকে একটি সাদা প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রান হারান তিনি।
ইমামুস শেখের মৃত্যু তে বাংলাদেশে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সদা হাসোজ্জল একজন সজ্জন ব্যক্তি হিসেবে মিয়ামির মুসলিম কমিউনিটিতে সুনাম ছিল তার।