
২০২৬-২৭ অর্থবছর শুরু হচ্ছে আজ। প্রথম দিন ১ জুলাই বুধবার ব্যাংক হলিডের কারণে ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। অবশ্য অর্ধবার্ষিক হিসাব বিবরণী সম্পন্ন করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনেক শাখা বা প্রধান কার্যালয়ের বিভাগ খোলা রাখে।
ষাণ্মাসিক ও বার্ষিক হিসাব বিবরণী প্রস্তুতের জন্য প্রতিবছরের ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালিত হয়। বছরের এই দুই দিন অফিস খোলা থাকলেও গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কাজ হয় না।
সব শাখার হিসাব একত্র করে বিবরণী তৈরির জন্য কিছু শাখা ও বিভাগ খোলা থাকে। অবশ্য এ দিন সশরীরে সেবা বন্ধ থাকলেও গ্রাহকরা ডিজিটাল মাধ্যমে, এটিএম বুথ বা অ্যাপ ব্যবহার করে লেনদেন করতে পারবেন।
বাণিজ্য/হা



