
মৌলভীবাজারের কমলগঞ্জে পূবালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূল হোতাকে গ্রেপ্তার করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) মৌলভীবাজার জেলা| আলোচিত এই ঘটনার প্রধান আসামি সেলিম আহমদ ওরফে ‘বটলা সেলিম’ (৩৮)-কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে| ৪ জুলাই (শনিবার) দুপুর ২টায় মৌলভীবাজারের পিবিআই পুলিশ সুপার মো. জাফর হোসেন প্রেস বিফ্রিংয়ে এই তথ্য জানান| তিনি জানান ২২ জুন সকাল সাড়ে ১১টার দিকে কমলগঞ্জের শমসেরনগর পূবালী ব্যাংক শাখা থেকে রেহেনা বেগম (৫১) নামে এক নারী ১ লক্ষ ৪৩ হাজার টাকা উত্তোলন করে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন| পথে আলীনগর চা বাগান ফ্যাক্টরির দক্ষিণ দিকে কালী মন্দিরের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা ৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে| তারা ভয়ভীতি দেখিয়ে বাদীর টাকা ও চেক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়| এ ঘটনায় ভুক্তভোগী রেহেনা বেগম পরদিন ২৩ জুন কমলগঞ্জ থানায় একটি মামলা (নং-১০, ধারা-৩৯২ পেনাল কোড) দায়ের করেন| মামলাটি পিবিআই মৌলভীবাজার জেলা তদন্তের দায়িত্ব পাওয়ার পর ছায়া তদন্ত শুরু করে| তদন্তকারী দল ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার মূল হোতা অনিক ওরফে ‘বটলা সেলিম’-কে শনাক্ত করে| পরবর্তীতে পিবিআই মৌলভীবাজারের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে| এছাড়া তদন্তকালে ছিনতাইয়ে ব্যবহৃত লাল রঙের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয় যা বাদী শনাক্ত করেছেন|
অনিক ওরফে ‘বটলা সেলিম’ এর অপরাধমূলক কর্মকাণ্ড:
পিবিআই মৌলভীবাজারের পুলিশ সুপার মো. জাফর হোসেন জানান গ্রেপ্তারকৃত আসামি বটলা সেলিমের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাই সংক্রান্ত অন্তত ৯টি মামলা রয়েছে| দীর্ঘদিন ধরে সে তার সহযোগীদের নিয়ে এলাকায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল| প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ের ঘটনার সাথে নিজের সম্পৃক্ততা ¯^ীকার করেছে| পুলিশ সুপার জানান এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান|



