জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: মৌলভীবাজারে ছাত্র শিবিরের আলোচনা সভা ও স্মৃতিচারণ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: মৌলভীবাজারে ছাত্র শিবিরের আলোচনা সভা ও স্মৃতিচারণ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে “জুলাইয়ের অভ্যুত্থান, গৌরবের পথচলা: মৌলভীবাজারের আন্দোলনের অবদান স্মরণে আলোচনা সভা ও আন্দোলনের স্মৃতিচারণ–২০২৬” শীর্ষক একটি আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান করেছে ইসলামী ছাত্রশিবির, মৌলভীবাজার জেলা শাখা।

৫ আগস্ট রাতে জেলা কার্যালয়ে মৌলভীবাজার জেলা শাখার সাহিত্য সম্পাদক তারেক রহমানের পরিচালনায় এবং জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামি ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি কাজী দাইয়ান আহমদ৷

এছাড়াও জুলাই আন্দোলনে মৌলভীবাজারের সম্মুখ সারিতে নেতৃত্বদানকারী নেতৃবৃন্দ এবং আন্দোলনে আহত যোদ্ধারা উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা, সংগ্রাম ও স্মৃতিচারণ তুলে ধরেন।
বক্তারা জুলাই অভ্যুত্থানের তাৎপর্য,গণআন্দোলনে মৌলভীবাজারের ভূমিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ আন্দোলনের ইতিহাস সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

একই সঙ্গে তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আহত যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

মৌলভীবাজার/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩