সমালোচনার মুখে কিনব্রিজ আড়াল করা ‘আই লাভ সিলেট’ সাইনেজ সরানোর সিদ্ধান্ত

সমালোচনার মুখে কিনব্রিজ আড়াল করা ‘আই লাভ সিলেট’ সাইনেজ সরানোর সিদ্ধান্ত

 

সমালোচনার মুখে সিলেট নগরীর ঐতিহ্যবাহী কিনব্রিজের সৌন্দর্য আড়াল করে নির্মাণাধীন ‘আই লাভ সিলেট’ সাইনেজটি অবশেষে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।  সাইনেজটি অন্য একটি দৃষ্টিনন্দন স্থানে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশওনর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সাইনেজটি বর্তমান স্থান থেকে সরিয়ে অন্য উপযুক্ত স্থানে স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই এটি নতুন স্থানে স্থানান্তরের কাজ শুরু হবে।

জানা গেছে, সম্প্রতি কিনব্রিজের উত্তর পাশের নদীতীরে নির্মাণাধীন ‘আই লাভ সিলেট’ সাইনেজটি ব্রিজের একটি অংশ আড়াল করে ফেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। নগরবাসী ও সচেতন মহলের অভিযোগ ছিল, প্রায় ৯০ বছরের ঐতিহ্য বহনকারী কিনব্রিজের নান্দনিকতা নষ্ট হচ্ছে।

আরও পড়ুন বিজ্ঞাপনী ‘ভালোবাসা’য় আড়াল সিলেটের স্মারক কিনব্রিজ

সিলেট সার্কিট হাউসের বিপরীতে সুরমা নদীর তীরে উঁচু পাকা ভিত্তির ওপর আলোকসজ্জিত সাইনেজটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এতে ‘আই লাভ সিলেট’ লেখার পাশাপাশি সিলেট সিটি করপোরেশন ও একটি মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানের লোগো সংযুক্ত করা হয়েছে।

সিটি করপোরেশনের এ সিদ্ধান্তে কিনব্রিজের ঐতিহ্য ও সৌন্দর্য সংরক্ষণে সচেতন নাগরিকদের দাবির প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। এখন দ্রুত সাইনেজটি সরিয়ে নতুন স্থানে স্থাপন করা হবে কি না, সেদিকেই নজর সবার।

 

আমারসিলেট/এমএসএস

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩