রাজনগরে ২০ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগরে বিশেষ অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৪০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ)সহ এক নারীকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাত ৯টার দিকে রাজনগর থানাধীন ৬ নম্বর টেংরা ইউনিয়নের রাজনগর চা বাগানের ৫ নম্বর লাইন (ভূইয়া টিলা) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নারী হলেন বীনা ভূমিজ (৪০)। তিনি রাজনগর চা বাগানের ৫ নম্বর লাইনের (ভূইয়া টিলা) বাসিন্দা। তার স্বামীর নাম দীনেশ ভূমিজ।

অভিযানে বীনা ভূমিজের বসতঘর থেকে চারটি ৫ লিটারের প্লাস্টিকের বোতলে রাখা মোট ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং দুটি নীল রঙের প্লাস্টিকের বালতিতে রাখা ৪০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই (নিরস্ত্র) তাপস বনিক বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩