জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে
জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে লালন করে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথচলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার শিশু কিশোর, তরুণ যুবকদের হত্যা করে যে অন্যায় করেছে তা ভুলে গেলে চলবে না।’
জুলাই গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে জুলাই গ্রাফিতি অংকন প্রতিযোগিতার উদ্বোধনকালে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল এ কথা বলেন।
গত সোমবার বিকেল ৫টায় সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে কেমুসাস’র জুলাই গণ অভ্যুত্থান উদযাপন কমিটির সদস্য সচিব এডভোকেট আব্দুল মুকিত অপির পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংসদের কার্যকরী পরিষদ সদস্য মিনহাজুর রহমান ফয়সল।
বিভিন্ন স্কুল কলেজের শিক্ষাথীদের অংশগ্রহনে চারটি গ্রুপে আয়োজিত প্রতিযোগিতায় গ্রাফিতি অংকন প্রতিযোগিতা পরিদর্শনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের সহ লাইব্রেরী সম্পাদক ইশরাক জাহান জেলী, কার্যকরী পরিষদ সদস্য সালেহ আহমদ খসরু প্রমুখ।
নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩