জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

সিলেটের জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে উপজেলার খলাছড়া ইউনিয়নের জামাল মিয়ার ফিশারির সামনে জকিগঞ্জ-আটগ্রাম সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহার মহল এলাকার মৃত আকিব আলীর ছেলে শাহাব উদ্দিন (৩৮) এবং খলাছড়া ইউনিয়নের ভূইয়ারমোড়া এলাকার মৃত ফখর উদ্দিনের ছেলে হাসান আহমদ (১৮)।

জকিগঞ্জ থানা-পুলিশ জানায়, চেকপোস্টে একটি টমটম অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। টমটমটি থামানোর পর এতে থাকা দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত টমটম অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

পুলিশের ভাষ্য, মাদক চোরাচালান রোধ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জকিগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলাটি ১৪ আগস্ট দায়ের করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬