বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মৌলভীবাজারের বড়লেখায় সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে ১০টি মামলায় মোট ৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বড়লেখার হাজীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১০টি মামলা করা হয় এবং এসব মামলায় মোট ৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে রাস্তার পাশে দোকান না বসানোর বিষয়ে ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণকে সচেতন করা হয়। এ সমস্যা সমাধানে মার্কেট কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সমিতির সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলে সংশ্লিষ্টদের জানানো হয়।

যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭