ভয়ংকর পুলিশ : পর্ব-৬

আসাদুজ্জামান : চাঁদাবাজ থেকে খুনি হয়ে ওঠার কাহিনী

আসাদুজ্জামান : চাঁদাবাজ থেকে খুনি হয়ে ওঠার কাহিনী

সিটিটিসির সাবেক প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার যিনি স্বৈরাচার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঘৃণ্য অপচেষ্টায় মেতে ওঠেন। মোহাম্মদ আসাদুজ্জামান সেই ঘৃণ্য অফিসারদের একজন যিনি মানুষকে জিম্মি করে হয়রানি করতে পৈশাচিক আনন্দ লাভ করতেন। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা হলেও আচরণ ছিল একজন চাঁদাবাজের মতো।

চাঁদাবাজির টর্চার সেল – ১ কোটি টাকা দাবি ও ৫০ লাখ আদায়:

আসাদুজ্জামানের বিরুদ্ধে অপহরণ করে তুলে নিয়ে জঙ্গি হিসেবে ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি এবং ৫০ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে। সাবেক কাউন্টার টেরোরিজম প্রধান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানের সঙ্গে এ রকম ঘৃণ্য কুকর্মে যুক্ত ছিলেন সিটিটিসির কর্মকর্তা সাবেক অতিরিক্ত উপ-কমিশনার আতিকুর রহমান এবং সাবেক সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। এজন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ মামলার বাদী নড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান সাগর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জনকে আসামি করে পিটিশন দায়ের করলে আদালত তিন আসামিকে আমলে নিয়ে মতিঝিল থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন। অভিযোগে উঠে আসে ২০২২ সালের ১৮ মে দুপুর ২টার দিকে বাদীকে মতিঝিল হোটেল শাকিল ইন্টারন্যাশনাল থেকে জোর করে তুলে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায় আসামিরা। সেখানে নিয়ে গিয়ে ২৪ মে পর্যন্ত ৭ দিন বাদীকে বন্দি করে রাখা হয় এবং নির্যাতন করা হয়। এ সময় আসাদুজ্জামানের নেতৃত্বে অন্য আসামিরা বাদীর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে জঙ্গি হিসেবে ক্রসফায়ারের ভয় দেখানো হয়। পরবর্তীতে জীবন বাঁচানোর জন্য বাদী তার ম্যানেজার মাসুদ দেওয়ানের সহযোগিতায় ওই বছরের ২২ মে সাবেক সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা তুলে দেন। বাকি ৫০ লাখ টাকা চাঁদার জন্য আসামিরা ২৪ মে পর্যন্ত মিন্টো রোডের টর্চার সেলে বাদীকে আটকে রেখে নির্যাতন করে। সে সময় বাদীর নিখোঁজের খবর পেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি প্রেস ব্রিফিং করলে আসামিরা বাদীকে নড়িয়া থানায় পাঠিয়ে দেয়। এরপর বাকি ৫০ লাখ টাকার জন্য অমানবিক নির্যাতন করে এবং শরীয়তপুর আদালতে একটা মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে চালান করে। বাদী মতিউর রহমান সাগর আরও অভিযোগ করেন যে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে চালান করা হয় সে মামলাটি সংঘটিত হওয়ার সময়ে তিনি ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবে ছিলেন এবং ওই ঘটনা নিয়ে সে সময়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় নিউজ ছাপা হয়। একপর্যায়ে তাকে চাঁদার জন্য শেরেবাংলা নগর থানায় একটা জঙ্গি মামলায় সন্দেহভাজন আসামি দেখিয়ে বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা দেয়। পরবর্তীতে তিনি হাইকোর্টের রিট দায়েরের মাধ্যমে বিদেশ যাওয়ার অনুমতি গ্রহণ করেন। তিনি আরো বলেন আমাকে অন্যায়ভাবে জোর করে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে নির্যাতনে আমার একটি চোখ নষ্ট হয়ে গেছে আমার জীবন বাঁচাতে ৫০ লাখ টাকা দিতে হয়েছে আমি অবশ্যই এসব পুলিশ কর্মকর্তাদের বিচার চাই।

চাঁদাবাজি থেকে খুন ও লাশ গুম – মাওলানা আবুল হোসেন হত্যা:

এটি একটি মাত্র অভিযোগ অথচ বিগত স্বৈরাচার সরকারের আমলে মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে কত যে ভয়ংকর মিশন সংঘটিত হয়েছে তার ইয়ত্তা নেই। এর মধ্যে সবচেয়ে ভয়ংকর অভিযোগটি হলো গাজীপুরের মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন আল-আমিনকে অপহরণ করে হত্যা ও লাশ গুমের ঘটনা। এই ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ অনুযায়ী ২০২৩ সালের ৩০ জানুয়ারি গাজীপুরের ইবনে মাসউদ মাদ্রাসা থেকে অধ্যক্ষকে তুলে নিয়ে মিন্টো রোডে ১৮ দিন আটকে রেখে নির্যাতন করা হয় এবং পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে তার মৃত্যু হলে লাশ কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়।

হায়েনার ভূমিকায় পুলিশ:

বিরোধী দলমত দমন নিপীড়নে এরা হায়েনার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এছাড়া তাদের নানামাত্রিক দুর্নীতির কথা বলে তো শেষ করা যাবে না। ছাত্র আন্দোলনকে দমানোর জন্য এরা পুলিশকে গুলির নির্দেশ দেয়। সত্যিকার অর্থেই এরা দেশের বন্ধু নয় বরং শত্রু।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০