কুলাউড়ায় সিএনজি অটোরিকশাসহ লক্ষাধিক টাকা লুট

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজারে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ১০-১২ জনের ডাকাতদল বাজারের দুইজন পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লক্ষাধিক টাকা ও একটি সিএনজি অটোরিকশা লুটে নেয়। এই ঘটনায় পুরো এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার গভীর রাতে ১০-১২ জনের ধারালো অস্ত্রধারী ডাকাত দল হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজারে হানা দেয়। এসময় ডাকাতরা বাজারের পাহারাদার মানিক মিয়া ও নাহিদকে জিম্মি করে ইউনিয়নের বাশউরী গ্রামের সুজন খান নামক এক বিকাশ ব্যবসায়ীর দোকান থেকে ১ লাখ ৬০ হাজার টাকা এবং সুহেল মিয়ার সিএনজি অটোরিকশাটি লুটে নেয়। এমনকি পাহারাদার নাহিদের হাত-পা বেঁধে তাকে রাস্তার পাশে ফেলে দেয় ডাকাতরা। এই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই সাদেক মিয়া ও মুহিতুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। তবে এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১১:৪৮
  • ৪:০৬
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৪১