শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সম্প্রতি মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী ২৭ সেপ্টেম্বর রোববার মৌলভীবাজার সফর করবেন।
এ সফরসূচি অনুযায়ী তিনি জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপির আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ১০টায় মন্ত্রী মৌলভীবাজার সার্কিট হাউসে উপস্থিত হবেন। এরপর সকাল ১১টায় জেলা প্রশাসন, মৌলভীবাজারের আয়োজনে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেবেন। সভাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে।
দুপুরে নামাজ ও মধ্যাহ্নভোজ করবেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের বাসভবনে পরে বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মৌলভীবাজার জেলা শাখার আয়োজিত জনসভায় অংশ নেবেন মন্ত্রী।জনসভাটি শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জনসভা শেষে বিকেল ৫টায় মন্ত্রী মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সিলেটে নিজ বাসভবনে উপস্থিত হয়ে রাতযাপন করবেন। পরদিন ২৮ সেপ্টেম্বর সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।
সরকারি সফরসূচিতে আরও উল্লেখ করা হয়েছে,মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার একান্ত সচিব ও সহকারী একান্ত সচিব থাকবেন।



