মৌলভীবাজারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি।
জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬, রোববার বিকেল ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মৌলভীবাজার জেলার সব উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবী দল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কর্মসূচি উপলক্ষে সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের নির্ধারিত সময়ে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।



