জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদ এর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সোমবার সন্ধ্যা ৬ টায় আমলসীদ পয়েন্ট এ অনুষ্ঠিত হয়েছে। আল মাদানী পরিষদ এর সভাপতি লোকমান উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীর
পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মুফতি আবুল হাসান এমপি। তিনি আল মাদানী পরিষদ আমলসীদ এর প্রশংসা করেন এবং এলাকার সমস্যা সমাধানে সচেষ্ট আছেন বলে উল্লেখ করেন। তিনি পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। বলেন জকিগঞ্জ কানাইঘাট এর উন্নয়নের ক্ষেত্রে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ। ইতোমধ্যে কানাইঘাট এর বুরহান উদ্দিন সড়কের কাজ শুরু হয়েছে। আগামী শুক্রবার জকিগঞ্জ শেওলা সড়কের কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ভাঙা সড়কটির কাজ শুরু হওয়ার মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী বাস্তবে রুপ নেবে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন হওয়ার আহ্বান জানান।
অতিথি হিসেবে বক্তব্য দেন রাজনীতিবিদ আলহাজ্ব মাওলানা মুখলিছুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের আছেন চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন নসির, রাজনীতিবিদ আখতার হোসেন রাজু, মো.আব্দুল আজিজ, রাজনীতিবিদ শাহীন আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনীতিক মাওলানা আব্দুল করিম, সাবেক ছাত্র নেতা খায়রুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন মো:জামিল আহমদ ও নুরুল ইসলাম মজনু। অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।



