বড়লেখায় ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কারদের প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ

বড়লেখায় ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কারদের প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ

দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায় এবং মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতালের পরিচালনায় বড়লেখা ভিশন সেন্টারে ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কারদের অংশগ্রহণে প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বড়লেখা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত মোট ২৯ জন ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রাথমিক পর্যায়ে চোখের বিভিন্ন সমস্যা ও রোগ শনাক্তকরণ, চক্ষুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রাথমিক পরামর্শ প্রদান এবং জটিল রোগীদের যথাযথ চক্ষু সেবা কেন্দ্রে রেফার করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক চক্ষু সেবা ও প্রয়োজনীয় রেফারেল ব্যবস্থা আরও সহজলভ্য করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল স্বাস্থ্যকর্মীর মাঝে ভিশন প্যাক বিতরণ করা হয়। এসব উপকরণ ব্যবহার করে তারা নিজ নিজ কর্ম এলাকায় প্রাথমিকভাবে চক্ষু সমস্যা শনাক্তকরণ ও প্রয়োজনীয় সেবা প্রদানে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বড়লেখা উপজেলার প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে চক্ষুস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চক্ষু সেবার সঙ্গে তাদের সংযোগ আরও জোরদার হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩