দুই শতাধিক তরুণের অংশগ্রহণ

মৌলভীবাজারে স্বেচ্ছাশ্রমে সড়কের পাশের ঝোপঝাঁড় পরিষ্কার কার্যক্রম “নির্মল সড়ক”

মৌলভীবাজারে  স্বেচ্ছাশ্রমে সড়কের পাশের ঝোপঝাঁড় পরিষ্কার কার্যক্রম “নির্মল সড়ক”

রাতদিন ব্যস্ত সড়ক দিয়ে ছোট বড় অসংখ্য যানবাহন দ্রুতবেগে চলাচল করে। সড়কের দুই পাশে হয় বাড়িঘরের সীমানাপ্রাচীর,নয়তো ঝোপঝাঁড়। সড়ক ঝুপঝাঁড় মুক্ত না থাকায় সাধারণ পথচারী,স্কুলের শিক্ষার্থী সবাইকে প্রতিনিয়তই চরম ঝুঁকি নিয়ে সড়কের ওপর দিয়েই চলতে হয়। ঝুপঝাঁড় থাকায় যানবাহন এলে সড়ক ছেড়ে দাঁড়ানোর সুযোগ থাকে না। তাই বাধ্য হয়ে সড়কের মধ্যেই কোনো রকম দাঁড়িয়ে থাকতে হয়। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে।

স্বেচ্ছাশ্রমে পথচারীদের এই ভোগান্তি দূর করার লক্ষে ইউনিয়ন এর মানবতাবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কামালপুর ইউনিয়ন এর আভ্যন্তরীণ প্রায় তিন কিলোমিটার সড়কের দুই পাশ পরিষ্কার করা হয়।

দ্বিতীয় বারের মতো আয়োজিত নির্মল সড়ক-২ বাস্তবায়নে শুক্রবার সকালে কামালপুর ইউনিয়নের খালিশপুর এলাকায় চলে এই কার্যক্রম। সকাল হতে তারা লাল টি শার্ট পরে কারও হাতে দা,কারও হাতে কোদাল নিয়ে সবাই জড়ো। ছোট ঝুপঝাঁড় সাথে বড় ঝোপঝাঁড় কাটার জন্য কিছু যন্ত্রও জোগাড় করা হয়। সবাই উপস্থিত হওয়ার পর কাজ শুরু করেন। চলে পরিস্কার কার্যক্রম।

একজন অনেক সময় কাজ করে বিশ্রাম নিতে গেলে অন্য সদস্য ঝাঁপিয়ে পড়েছেন পরিস্কারে। এমন দৃশ‍্য ছিলো লক্ষণীয়। এভাবেই পরিস্কার হয়েছে কামালপুর ইউনিয়ন এর মহাসড়ক। সাথে নিরাপত্তার দায়িত্বে সংগঠন এর বিজ্ঞ একাংশ। সংগঠন এর জরুরী সেবা সরঞ্জামসহ সংগঠন এর সদস্যরা সর্বদা সড়কের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত ছিলেন।

এভাবে সম্পন্ন হয় এই ইউনিয়ন এর দীর্ঘ ৭ বছর যাবত নানা সেবামূলক কর্মকান্ডের সেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউনিয়ন ব্যাপি পরিচ্ছন্নতা অভিযান নির্মল সড়ক-২।

স্বেচ্ছাশ্রমের পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে সংগঠনের আহবায়ক মিজান খান,সাবেক সভাপতি মহসিন আলী,সাবেক সহ-সভাপতি মিনার হুসেন,সদস্য সচিব হাসানুজ্জামান খানসহ প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। সংগঠনের সদস‍্যরা জানান এই কার্যক্রম চলমান থাকবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩