জুড়ীতে পুকুরে বিষ প্রয়োগ: ৩০-৩৫ লাখ টাকার মাছ মরে যাওয়ার অভিযোগ

জুড়ীতে পুকুরে বিষ প্রয়োগ: ৩০-৩৫ লাখ টাকার মাছ মরে যাওয়ার অভিযোগ

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের ধামাই এলাকায় রাতের আঁধারে একটি পুকুরে বিষ মিশিয়ে প্রায় ৩০-৩৫ লক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।

শুক্রবার ভোরে পুকুরের পানিতে মরা মাছ ভাসতে দেখেন কর্মচারীরা। পরে তারা পুকুরের মালিককে খবর দেন। পুকুরটির মালিক স্থানীয় বাছিরপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী ইলিয়াছ সরদার সকালে পুকুরে মাছ ভাসতে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হলে তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়।

স্থানীয় কয়েকজন জানান, গত ৫/৬ পূর্বে ওই এলাকার প্রায় ৩২ একর পুকুর নিয়ে মৎস্য খামাটি গড়ে ওঠে। ঘটনার দিন ভোরে মৎস্য খামারের কয়েকজন লোক ঘুম থেকে উঠে দেখেন পুকুরের পানিতে মরা মাছ ভাসছে। পরে খামারের লোকজন সহ গ্রামের মানুষেরা জাল দিয়ে দ্রুত জীবিত মাছ ধরতে পুকুরে নামেন। কিন্তু অল্প সময়েই বিষক্রিয়ায় সব মাছই মারা যায়।

পুকুরের মালিকের ছোট ছেলে আব্দুল রহিম বলেন, তাদের পুকুরে বিক্রির উপযোগী পাঙাশ, রুই, কাতলা,তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ ছিল। বিষ দেওয়ায় পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। এতে তার প্রায় ৩০-৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করে আরো বলেন শত্রুতার জের ধরেই এই বিষ প্রয়োগের ঘটনা ঘটানো হয়েছে।

জুড়ী থানার ওসি রফিকুল ইসলাম বলেন এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩