কুলাউড়ার সাবেক পৌর মেয়র সিপারের মৃত্যু গুজব ফেসবুকে

কুলাউড়া উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ মারা গেছেন- এমন গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে। এই সংবাদটি নিতান্তই গুজব বলে নিশ্চিত করেছেন তার আত্মীয়স্বজন এবং স্থানীয়রা।

সিপার উদ্দিনের পরিবারের এক সদস্য জানান, আমার সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি ভাল আছেন । নাম পাকাশে অনিচ্ছুক একজন আত্বীয় বলেছেন সিপার উদ্দিন তাকে বলেছেন, গুজব ছড়িয়েছে জেনেই আমাকে ফোন দিয়েছে। পরে দুজনে কুশল বিনিময় করেন।

এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, সিপার উদ্দিনের সঙ্গে  আমাদের কথা হয়েছে। তবে রোববার বিকাল থেকে ফেসুবকে মৃত্যু নিয়ে গুজব ছড়াচ্ছে।

জানা গেছে, সিপার উদ্দিন উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ড কাচুরকাপন গ্রামের মৃত হাজী সমরু মিয়ার ২য় ছেলে।

সংসার জীবনে সিপার উদ্দিনের দুই মেয়ে সন্তান রয়েছে। স্ত্রী এবং সন্তানেরা নিজ গ্রামের বাড়িতে থাকেন ।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫