মৌলভীবাজারে শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

মৌলভীবাজারে শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

মৌলভীবাজারে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এর যৌথ উদ্যোগে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (​৫ অক্টোবর ) এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অতিকুজ্জামান,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম,বকশী মিছবাহ উর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।

সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন। ​আলোচনা সভা শেষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩১
  • ১১:৪৫
  • ৪:০০
  • ৫:৪৩
  • ৬:৫৬
  • ৫:৪৩