সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ, আটক ১

সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ, আটক ১

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস, ফুচকা, গরু, কম্বল, চা পাতা, বাসমতি চাল ও মাদকসহ প্রায় ২২ লাখ ১৯ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ বাংলাবাজার, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, তামাবিল, সংগ্রাম ও কালাইরাগ বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সীমান্তের বিভিন্ন স্থান থেকে ভারতীয় কসমেটিকস, ফুচকা, গরু, কম্বল, চা পাতা, বাসমতি চাল ও মাদকসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ১৯ হাজার টাকা। অভিযানে চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানি পণ্য ও মাদক পাচার কোনোভাবেই বরদাশত করা হবে না। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫