বড়লেখায় আইএফআইসি ব্যাংকের পাঁচ দশক পূর্তি উদযাপন

মৌলভীবাজারের বড়লেখায় বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক পিএলসি-এর পাঁচ দশক পূর্তি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বড়লেখা উপশাখা কার্যালয়ে স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সরব উপস্থিতিতে এই সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়।

১৯৭৬ সালে পথচলা শুরু করা ব্যাংকটি সফলতার সঙ্গে দীর্ঘ পাঁচ দশক অতিক্রম করেছে। এই দীর্ঘ যাত্রার পেছনের মূল প্রেরণা হিসেবে কাজ করেছে গ্রাহকদের অটুট ভালোবাসা।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ জানান, ‘গ্রাহকের অবিচল বিশ্বাসে ৫০ বছরের সমৃদ্ধি ও অগ্রগতির পথচলা’—এই মূলমন্ত্রকে সামনে রেখেই ব্যাংকটি আজ দেশের অর্থনৈতিক উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবায় অনন্য উচ্চতায় পৌঁছেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংকটির শাখা ও উপশাখাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বর্তমানে শাখা এবং উপশাখার দিক থেকে দেশের সর্ববৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক গড়ে তোলার গৌরব অর্জন করেছে আইএফআইসি ব্যাংক, যা মূলত গ্রাহকদের আস্থারই সুদৃঢ় প্রতীক। বড়লেখার সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের আস্থাই এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় চালিকাশক্তি।

উৎসবের দিনটিতে বড়লেখা উপশাখা কার্যালয়টিকে মনোরম উপায়ে সাজানো হয়। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটার মাধ্যমে আনন্দ উৎসবের সূচনা করা হয়। বড়লেখা উপশাখার কর্মকর্তা বিপ্লব চক্রবর্তী বাঁধনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মকর্তা রায়হান আহমেদ। এছাড়া জুড়ী শাখার ব্যবস্থাপক আমির আল-মামুন ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে আব্দুল আহাদ, রতন চন্দ্র, জহরলাল দাস স্বপন, সুহেল আহমদ ও সাইফুর আহমদসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আগামী দিনগুলোতে বড়লেখার এই জনপদে আরও উন্নত, আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। অনুষ্ঠানে যোগ দেওয়া স্থানীয় গ্রাহক ও অতিথিরা ব্যাংকের সেবামানের ভূয়সী প্রশংসা করেন এবং সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্যাংকটির উত্তরোত্তর সাফল্য কামনা করে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানান। পরিশেষে, উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানোর মাধ্যমে এই বর্ণিল ও আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫