হবিগঞ্জে ঔষধের তাপমাত্রা নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা

হবিগঞ্জে ফার্মেসিতে সংরক্ষিত ঔষধের তাপমাত্রা নিয়ন্ত্রণ সংক্রান্ত সচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক। সভায় মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।

বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা লামিয়া তাবাসসুম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সামছুল হুদা এবং ক্যাব সভাপতি মো. দেওয়ান মিয়া। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ফার্মেসিতে ঔষধ সংরক্ষণের ক্ষেত্রে নির্ধারিত তাপমাত্রা বজায় রাখা, সঠিকভাবে সংরক্ষণ এবং ঔষধের গুণগত মান ও কার্যকারিতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ঔষধ সংরক্ষণে নির্ধারিত তাপমাত্রা ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ফার্মেসি ব্যবসায়ীদের এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫