সিলেটে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামতকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) সিলেটের জৈন্তাপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), জৈন্তাপুর।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, সড়ক উন্নয়নকাজের জন্য ৩৩ কেভি ফিডারের বটেশ্বর থেকে হরিপুরের বালিপাড়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। একই সময়ে জৈন্তা ডিগ্রি কলেজের শাপলা ফিলিং স্টেশন থেকে দরবস্ত বাজার পর্যন্ত এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

বিউবো কর্তৃপক্ষ জানায়, মেরামতকাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫