সিলেটের বিশ্বনাথে শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পনা উল্লাহ বাজারে অলংকারি ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদল নেতা আমির আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র সদস্য রুমেল আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা সাজিদুর রহমান সুহেল। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারি ইউনিয়ন বিএনপি নেতা সায়েস্থা মিয়া মেম্বার, আলতাবুর রহমান, হাজী বেলাল আহমদ, ফারুক মিয়া, সাইফুল ইসলাম ফরহাদ, সাইফুল ইসলাম গেদা, রুশন আলী, উপজেলা যুবদল নেতা তারেক আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা নজির মিয়া, সুপন আহমদ, মনছুর আলী, সাকিল আহমদ, মুকিদ খান, ইমরান খান, কবির আহমদ, রুহেল মিয়া, ফয়জুল ইসলাম, আব্দুস শহিদ, রুমেল মিয়া, আব্দুর রব, দুলাল মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আরশ আলী, উপজেলা ছাত্রদল নেতা সাফিউর রহমান, অনিক আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেছেন, অলংকারির মাঠি যুবদলের ঘাঁটি। অলংকারি ইউনিয়ন যুবদল বিগত দিন যেভাবে শক্তিশালী ছিল আগামীতে আরো শক্তিশালী করেত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।



