মিশিগানে শিকড়ের টানে একসঙ্গে কানাইঘাটবাসী

যুক্তরাষ্ট্রের মিশিগানে কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর বনভোজন ও মিলনমেলা। রোববার স্থানীয় সময় দুপুরে ম্যাডিসন হাইটস শহরের সিভিক সেন্টার পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে মিশিগানে বসবাসরত কানাইঘাটবাসী ও বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

কানাইঘাটবাসীর পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের নিয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সভাপতি শরিফ উদ্দিন আহমেদ।

দিনব্যাপী আয়োজনে শিশু-কিশোর, নারী ও পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের জন্য ছিল নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। পাশাপাশি মিশিগানে বসবাসরত গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন রেনেসাঁ কালচারাল গ্রুপের শিল্পীরা।

সংগঠনের সভাপতি শরিফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক কয়েছ আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি খাজা শাহাব উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি ওয়ালিউর রহমান ও উপদেষ্টা মায়েন উদ্দিন আহমেদ। এসময় সংগঠনের সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক খাজা আফজাল হোসেন, নির্বাহী সদস্য ফয়জুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, এধরনের আয়োজনের মাধ্যমে কানাইঘাটের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের সঙ্গে কানাইঘাটবাসীর সম্পর্ক আরও দৃঢ় হবে। একই সঙ্গে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০