জাতীয়করণের তালিকায় গোলাপগঞ্জের শতবর্ষী দুই শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের শতবর্ষী ঐতিহ্যবাহী ১৫টি স্কুল ও কলেজ জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই তালিকায় স্থান পেয়েছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দুটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি হলো—দত্তরাইলের ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ।

ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান দুটি সরকারি হওয়ার খবর ছড়িয়ে পড়লে গোলাপগঞ্জের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এ দাবি পূরণের সম্ভাবনায় পুরো এলাকায় এক ইতিবাচক আশাবাদ তৈরি হয়েছে।

জানা যায়, ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজটি এ অঞ্চলের শিক্ষার প্রসারে দীর্ঘ ১২ দশকেরও বেশি সময় ধরে অনন্য ভূমিকা পালন করে আসছে। স্থানীয় শিক্ষানুরাগীদের প্রচেষ্টা ও সহযোগিতায় গড়ে ওঠা এই বিদ্যাপীঠ থেকে শিক্ষা গ্রহণ করে প্রজন্মের পর প্রজন্ম দেশের নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখেছেন। স্থানীয়দের মতে, প্রতিষ্ঠানটি সরকারিকরণ হলে শিক্ষার মানোন্নয়ন ছাড়াও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়বে এবং স্বল্প ব্যয়ে সাধারণ শিক্ষার্থীদের পড়ার সুযোগ সৃষ্টি হবে।

অন্যদিকে, তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজটিও দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জের শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানটি সরকারি মর্যাদা পেলে ভাদেশ্বরসহ আশপাশের বিশাল জনগোষ্ঠীর শিক্ষার্থীরা উপকৃত হবে।

গোলাপগঞ্জের শতবর্ষী দুই বিদ্যাপীঠ জাতীয়করণের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, দীর্ঘ ঐতিহ্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ সরকারিকরণ প্রক্রিয়াটি দ্রুততম সময়ে সম্পন্ন হবে, যা বৃহত্তর গোলাপগঞ্জের শিক্ষার সার্বিক অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫