বিশ্বনাথে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ রুকন (৫০)’কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি নিষিদ্ধ আওয়ামীলীগ বিশ্বনাথ সদর ইউনিয়নের সহ-সভাপতি ও আতাপুর (ধীতপুর) গ্রামের মৃত সমশাদ আলীর ছেলে। 

গতকাল (৫ অক্টোবর) সোমবার রাতে আওয়ামীলীগ নেতাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরোদ্ধে উপজেলার অলংকারী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইরন মিয়া বাদী হয়ে বিশ্বনাথ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন, মামলা নম্বর ১৭।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার এসআই সুমনের নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত এজাহার নামীয় আসামি আব্দুল আহাদ রুকনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫