জামেয়া ইসলামিয়া রিয়াজুল উলূম শান্তিগঞ্জের শিক্ষার্থীদের মাঝে পোশাক ও মেধা পুরষ্কার বিতরণ সম্পন্ন

জামেয়া ইসলামিয়া রিয়াজুল উলূম শান্তিগঞ্জের শিক্ষার্থীদের মাঝে পোশাক ও মেধা পুরষ্কার বিতরণ সম্পন্ন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শান্তিগঞ্জ উপজেলা শহরে অবস্থিত এবং অত্র অঞ্চলের আলেম-ওলামা ও সর্বসাধারণের দীর্ঘ প্রতিক্ষীত স্বপ্নের আলোর প্রস্ফুটন—নবপ্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামেয়া রিয়াজুল উলূম শান্তিগঞ্জ-এর শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ এবং শিক্ষাবর্ষের মেধা তালিকার অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরষ্কার বিতরণী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাদরাসা শ্রেণী কক্ষে উক্ত মাদরাসার নাইবে মুহতামিম মাওলানা আব্দুল হাই-এর সভাপতিত্বে এবং হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা আবু সাঈদ-এর মনোমুগ্ধকর উপস্থাপনায় মাহফিলটি পরিচালিত হয়।

পোশাক ও পুরস্কার বিতরণী মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাশরীফ এনেছেন আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের মহাসচিব, শায়খ আব্দুল বছির।

তিনি তাঁর হিকমতপূর্ণ বয়ানে ইসলামী তালীমের সুমহান ইতিহাস ও ইলমে দ্বীনের গুরুত্ব তুলে ধরে বলেন, ​আজকের এই পুরস্কার ও পোশাক কেবল একটি সম্মাননা নয়, বরং সুন্নতী জিন্দেগী যাপন ও দ্বীনের খিদমতের এক মহা আমানত। আমরা যেন দ্বীনির এই আমানতকে রক্ষা করতে পারি।

এসময়, জামিয়া পাগলা মাদরাসার মুহতামিম মুফতি মুনাজির আহমদ, পাগলা পশ্চিম পাড়া ইমদাদুল উলূম মাদরাসার মুহতামিম মাও. আতিকুল হক, অত্র মাদরাসার নাজিমে তা’লিমাত হাফিজ গিয়াস উদ্দিন, শান্তিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রমজান হোসাইন, মাও. সামসুদ্দীন, মাও. রেজুয়ান রহমানী, মাও সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা মাসুম বিল্লাহ,হাফিজ শিব্বির আহমদ, এলাকার গন্যমান্য ব্যাক্তিগর্ব, ব্যবসায়ী ও অবিভাবকবৃন্দ এবং সর্বস্তরের তাওহীদি জনতা উপস্থিত ছিলেন।

পরিশেষে জামেয়ার সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের দ্বীনের দ্বায়ী হিসেবে গড়ে ওঠার তৌফিক কামনা করে বিশেষ দোয়া ও মুনজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৩
  • ১১:৪৪
  • ৩:৫৬
  • ৫:৩৮
  • ৬:৫১
  • ৫:৪৫