নিউইয়র্কে বাউল আব্দুল করিম স্মরণসন্ধ্যা

তিনি বাংলাদেশের গর্ব : আবুল কাহের

তিনি বাংলাদেশের গর্ব : আবুল কাহের

যুক্তরাষ্ট্র সফররত সিলেট জেলা পরিষদের প্রশাসক, বিশিষ্ট রাজনীতিক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আমি একজন সঙ্গীত প্রিয় মানুষ, আমি সঙ্গীত ভালোবাসি| বাউল আব্দুল করিম শুধু সিলেট নয়, তিনি বাংলাদেশের গর্ব| তার গান শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে বসবাসকারী মানুষ পছন্দ করেন| এই গানের জন্য তিনি যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে জেগে থাকবেন| শুরু আব্দুল করিমের গান নয়, সিলেটের সাহিত্য-সংস্কৃতির বিশেষ ঐতিহ্য রয়েছে| সিলেটের কৃতি সন্তান হাসন রাজা, রাধা রমন দত্ত সহ অনেকেই সমাজ ব্যবস্থা নিয়ে গান করেছেন| প্রবাসে তার গানের সন্ধ্যার আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ| বাউল আব্দুল করিম স্মরণে রোববার (৩১ মে) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির এস্টোরিয়ার পিএস ৬৭ স্কুল মিলনায়তনে আয়োজিত ‘সঙ্গীত সন্ধ্যা ও ধামাইল অনুষ্ঠানে’ আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন| এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ এই অনুষ্ঠানের আয়োজন করে|

অনুষ্ঠনের শুরুতে আমন্ত্রিত অতিথিদের মঞ্চে আমন্ত্রণ জানান এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন| এরপর সোসাইটির সভাপতি মোহাম্মদ সোহেল আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন| এরপর আবুল কাহের চৌধুরী শামীম সহ আমন্ত্রিত অতিথিদের মধ্যে সোসাইটির অন্যতম উপদেষ্টা এমাদ চৌধুরী ও চৌধুরী সালেহ, লীগ অব আমেরিকার সাবেক সভাপতি বেদারুল ইসলাম বাবলা, নিউইয়র্ক ষ্টেট অ্যাসে¤^রী ডিষ্ট্রিক্ট-৩৬ এর আগামী প্রাইমারী নির্বাচনে প্রার্থী বাংলাদেশী-আমেরিকান মেরী জোবাইদা, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট তোফায়েল চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা, সন্ধীপ সোসাইটি ইউএসএ’র সভাপতি ফিরোজ আহমেদ, বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন|

এরপর বিশেষ আমন্ত্রিত অতিথি মূলধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরী তার বক্তব্যের পর অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন|
অনুষ্ঠানে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ পক্ষ থেকে অতিথি আবুল কাহের চৌধুরী-কে একটি প্ল্যাক এবং নিউইয়র্ক ষ্টেট সিনেটর জেসিকা রামোসের পক্ষ থেকে সংগঠনের উপদেষ্টা দেওয়ান শাহেদ চৌধুরী ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী তুষার ভূইয়া-কে সম্মাণনা অ্যাওয়ার্ড প্রদান করা হয়| এছাড়াও অনুষ্ঠানের মাঝে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি’র সামাজিক কর্মকান্ডের উপর নির্মিত ভিডিও শো প্রদর্শিত হয়|

তামান্না মৌ ও সুতপা চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় বাউল শিল্পী কালা মিয়ার গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্ব শুরু হয়| এই পর্বে অন্যান্যের মধ্যে প্রবাসের জনপ্রিয় শিল্পী কামরুজ্জামান বকুল ও মরিয়ম মারিয়া সহ জুয়েল, নাসির উদ্দিন প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন| বাউল শিল্পী কালা মিয়া একাধিক গান পরিবেশন করেন| একক নৃত্য পরিবেশন করে নতুন প্রজন্মের শিল্পী নবনিতা দেবনাথ (পায়েল)| এছাড়া দলীয় নৃত্য পরিবেশন করেন মিথন ড্যান্স একাডেমীর শিল্পীরা| শিল্পীদের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে|

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে দি অপ্টিমিস্ট-এর রানা চৌধুরী, সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশ (এনআরবি)-এর চেয়াপার্সন শেকিল চৌধুরী, সিনিয়র সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ফকু চৌধুরী, আবু তালেব চৌধুরী চান্দু, মিনহাজ আহমেদ সাম্মু, নূরুল হক, মোহাম্মদ শফিক, ˆসয়দ ফয়সাল, কাদের খান, আল আমিন (জিলা), টাইম টেলিভিশন-এর পরিচালক ˆসয়দ ইলিয়াস খসরু, গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি শেখ আতিক, শ্রীমঙ্গল এসোসিশেনের সভাপতি চমন এলাহি, রিয়েল এস্টেট ব্যবসায়ী আশরাফ উদ্দিন কামাল ও সাব্বির এ লস্কর, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মোহাম্মদ মনিরুজ্জামান, মফিজুর রহমান দুলাল, জিন্নাহ আহমেদ, জয়েল খান, আবুল কাশেম, আজমল খান, সালেহ আহমেদ মানিক, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা আব্দুর রহমান, সহ সভাপতি সহ সভাপতি কয়েস আহমদ, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সদস্য জহিরুল হক, ফয়সাল আহমেদ, নূরূর হক, আবু সোলায়মান প্রমুখ উপস্থিত ছিলেন|

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৪
  • ৪:২৯
  • ৬:৪০
  • ৮:০৫
  • ৫:০৪