
মৌলভীবাজারের জুড়ীতে বজ্রপাতে এক সাথে ১৩টি গরু ও একটি মহিষসহ ১৪টি গবাদিপশু মারা গেছে। এই মর্মান্তিক ঘটনা ঘটে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগান গ্রামে। নিজেদের পোষা গবাদিপশু গুলো হারিয়ে অসহায় কৃষকরা আহাজারি করছেন। স্থানীয়রা জানান বুধবার দুপুরে বজ্রসহ বৃষ্টিপাতে পৃথক ৮ জন চা শ্রমিকের ১৩টি গরু এবং ১ টি মহিষ ঘটনাস্থলেই মারা যায়। গবাদিপশু গুলোর মালিক প্রতিদিনের ন্যায় টিলায় ঘাস খাওয়ার জন্য রেখে আসেন। হঠাৎ এই দূর্ঘটনার খবর পেয়ে মালিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। এমন দৃশ্য দেখে তারা কান্নায় ভেঙে পড়েন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম ও জুড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৃদৃল কান্তি দে।এবিষয়ে প্রাণি সম্পদ কর্মকর্তা জানান বজ্রপাতে মারা যাওয়া ১৪ টি গবাদিপশুর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা হবে। গবাদিপশু গুলো পার্শবর্তী টিলায় পুতে ফেলার প্রস্থুতি চলছে।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন ক্ষতিগ্রস্ত কৃষকরা লিখিত আবদেন করলে ওই আবেদন জেলা প্রশাসক বরাবরে পাঠানো হবে। ক্ষতির বিষয়ে ত্রাণমন্ত্রনালয় থেকে অনুমোদন ও বরাদ্দ আসলে তখন ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া হবে।