সিলেট মহানগর বিএন‌পির সভাপ‌তির পদ ফিরে পেলেন নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে নাসিম হোসাইনকে পুনরায় দায়িত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) দলের কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা এক সাংগঠনিক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২০২৪ সালের ৪ নভেম্বর সিলেট মহানগর বিএনপির সহসভাপতি রেজাউল হাসান কায়েস লোদীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। নতুন নির্দেশনায় নাসিম হোসাইনকে পুনরায় মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

চিঠিতে নাসিম হোসাইনকে সিলেট মহানগর বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

চিঠির অনুলিপি বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ সিদ্দিকী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর কাছেও পাঠানো হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩